চামড়াশিল্প খাতে আয় বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চামড়াশিল্প খাতে রপ্তানি আয় বাড়ছে। আগের অর্থবছরে এ শিল্প খাত থেকে আয় হয়েছিল ৩৯ কোটি ৯০ লাখ ডলার। চলতি অর্থবছরের ১০ মাসেই আয় হয়েছে ৪২ কোটি ৪০ লাখ ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংস্থার ভাইস চেয়ারম্যান শুভাশিষ বসু এ তথ্য জানান।
আগামী রোববার রূপসী বাংলা হোটেলে ‘বাংলাদেশে পরিবেশবান্ধব চামড়াশিল্প: প্রতিযোগিতা ও সক্ষমতার একটি রোডম্যাপ’ শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।