প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চামড়াশিল্পের তিন দিনব্যাপী এক প্রদর্শনী আগামী বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হবে। এতে বাংলাদেশসহ ১৫টি দেশের ২৫০টি প্রতিষ্ঠান অংশ নেবে। রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান এ এস কে ট্রেড অ্যান্ড এক্সিবিশন। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক নন্দ গোপাল কে। আয়োজকেরা জানান, প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা শেষ হবে শনিবার।
বিজ্ঞপ্তি