চামড়াশিল্পের প্রদর্শনী আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চামড়াজাত পণ্যের পাশাপাশি চামড়াশিল্পের জন্য যন্ত্রপাতি, রাসায়নিকসহ অন্য আনুষঙ্গিক উপকরণের প্রদর্শনী ‘লেদারটেক বাংলাদেশ’ আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। অবশ্য গতকাল বুধবার রাতেই প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠান হয়ে গেছে। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ থেকে শুরু হওয়া প্রদর্শনীতে বাংলাদেশসহ ১৫টি দেশের আড়াই শ প্রতিষ্ঠান অংশ নেবে। এটির আয়োজক এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড।
আইসিসিবিতে গত রাতের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়াশিল্পে রপ্তানি আয় এখন ১১৬ কোটি ডলার। এটিকে ৫০০ কোটি ডলারে নিয়ে যেতে সরকার সবকিছু করবে বলে মন্তব্য করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, ইন্ডিয়ান ফুটওয়্যার কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সভাপতি বিপিন শেঠ, বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির সভাপতি শাখাওয়াত হোসাইন বেলাল, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ প্রমুখ।
আগামী শনিবার প্রদর্শনী শেষ হবে। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।