চামড়াশিল্পের শ্রমিকদের স্বাস্থ্যসেবা দেবে সূর্যের হাসি ক্লিনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চামড়াশিল্পে নিয়োজিত শ্রমিকদের স্বাস্থ্যসেবা দেবে সূর্যের হাসি ক্লিনিক।এ লক্ষ্যে লেদার-গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) ও ইউএসএআইডির স্মাইলিং সান ফ্র্যানচাইজ প্রোগ্রামের (এসএসএফপি) মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে।এই চুক্তি অনুযায়ী, এলএফএমইএবির চারটি কারখানার শ্রমিক-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের এসএসএফপির সূর্যের হাসি ক্লিনিক থেকে বিশেষায়িত পরামর্শ ও রোগনির্ণয়ের সেবা দেওয়া হবে।এলএফএমইএবির সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর ও এসএসএফপির চিফ অব পার্টি হুয়ান কার্লোস নিগ্রেট নিজ নিজ সংগঠনের পক্ষে চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এলএফএমইএবির নির্বাহী পরিচালক মীর মুনিরুজ্জামান এবং এসএসএফপির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. শহীদ খান উপস্থিত ছিলেন।এসএসএফপি মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডির অর্থায়নে বাংলাদেশে পরিচালিত একটি স্বাস্থ্য কর্মসূচি। বিজ্ঞপ্তি।