চায়ের দ্বিতীয় নিলামকেন্দ্র চালুর সিদ্ধান্ত বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীমঙ্গলে চা নিলাম কার্যক্রম স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার। চেম্বারের সভাপতি মাহবুবুল আলম গতকাল শনিবার এক জরুরি পত্রের মাধ্যমে এ আহ্বান জানান।
প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয় থেকে সম্প্রতি শ্রীমঙ্গলে নিলাম চালুর নির্দেশ দেওয়া হয়৷
চট্টগ্রাম চেম্বার বলেছে, ১৯৪৯ সালের ১৬ জুলাই চট্টগ্রাম নগরের আগ্রাবাদে চা নিলামকেন্দ্র প্রতিষ্ঠার পর থেকে এটাকে কেন্দ্র করে ১৩টি গুদাম, ছয়টি ব্রোকার হাউস, পরিবহন ব্যবসা, বিপণন কোম্পানির কার্যালয়সহ নানা অবকাঠামোগত সুবিধা গড়ে উঠেছে। কিন্তু শ্রীমঙ্গলে নিলাম বাজার নিয়ে যাওয়া প্রকৃতপক্ষে কোনো বাগানমালিক বা চা ব্যবসায়ে জড়িতদের জন্য নতুন কোনো সুযোগ বা সুবিধা তৈরি হবে না।