চার কোম্পানি অর্ধবার্ষিক হিসাব বিবরণী দিতে ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত চারটি কোম্পানি যথাসময়ে তাদের অর্ধবার্ষিক হিসাব বিবরণী দিতে পারেনি। কোম্পানিগুলো হলো—অগ্রণী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। আজ বুধবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, গত ৩১ জুলাই তালিকাভুক্ত কোম্পানিগুলোর অর্ধবার্ষিক হিসাব বিবরণী জমা দেওয়ার শেষ সময় ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে এ চারটি কোম্পানি তাদের হিসাব জমা দিতে পারেনি। এ জন্য নিয়ম অনুযায়ী প্রত্যেক কোম্পানিকে প্রতিদিন ৫০০ টাকা করে জরিমানা দিতে হবে।