চার কোম্পানির অভিহিত মূল্য পরিবর্তনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আরও চারটি কোম্পানি তাদের শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় পরিবর্তনের ঘোষণা দিয়েছে। আজ রোববার কোম্পানিগুলোর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।কোম্পানিগুলো হলো—ডেসকো, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আইপিডিসি ও ইসলামী ব্যাংক। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।ডেসকো জানিয়েছে, এসইসির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর কার্যকর হবে।এ সংক্রান্ত ইজিএম আগামী ২২ নভেম্বর বেলা ১১টায় ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫ পুরাতন বিমানবন্দর সড়ক, ঢাকা অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট ৪ অক্টোবর।ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া মার্কেট লট ৫০টি থেকে ১০০টি করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। এ সংক্রান্ত ইজিএম আগামী ২৬ অক্টোবর বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট ৪ অক্টোবর।আইপিডিসির পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া মার্কেট লট ৫০টি থেকে ১০০টি করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। এ সংক্রান্ত ইজিএম আগামী ২৯ অক্টোবর সকাল সোয়া নয়টায় অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট ৩ অক্টোবর। এ ছাড়া পর্ষদ প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ১০০ কোটি থেকে বাড়িয়ে ৪০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে।ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত ইজিএম আগামী ২৮ অক্টোবর সকাল ১০টায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট ২ অক্টোবর। এর আগে গত ১৫ সেপ্টেম্বর পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের অভিহিত মূল্য (ফেসভ্যালু) ১০ টাকা করার বিষয়ে নির্দেশনা জারি করে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গত বৃহস্পতিবার এসইসির ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। ওই নির্দেশনা অনুযায়ী আগামী ১ ডিসেম্বর সব কোম্পানির অভিহিত মূল্য পরিবর্তনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।