চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিব্রা ইনফিউশন, তিতাস গ্যাস, অ্যাটলাস বাংলাদেশ ও জুট স্পিনার্স তাদের শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।লিব্রা ইনফিউশন জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৯ নভেম্বর।প্রতিষ্ঠানটি আরও জানায়, ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট লাভ ৭০ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫৬.২৫ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য (এনএভি) ১৯৬০.৬১ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৩৯.০৯ টাকা।তিতাস গ্যাস জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট ৩ নভেম্বর।প্রতিষ্ঠানটি আরও জানায়, ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৯৭.৪১ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য (এনএভি) ২৯৯.৪২ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ১১৬.৬৪ টাকা।অ্যাটলাস বাংলাদেশ জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং প্রতি তিনটি শেয়ারে একটি বোনাস শেয়ার ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২২ নভেম্বর।প্রতিষ্ঠানটি আরও জানায়, ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট লাভ ২৯ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৬.৭৭ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য (এনএভি) ৫৬.২৬ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৭.৮৮ টাকা।জুট স্পিনার্স জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১৩ নভেম্বর।প্রতিষ্ঠানটি আরও জানায়, ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪৮.৭২ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য (এনএভি) ৯৬.২০ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৯৩.১৫ টাকা।