চার ধরনের ফসল চাষে রেয়াতি সুদহার বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সুদ ক্ষতিপূরণ সুবিধার আওতায় ২০১১-১২ অর্থবছরের ১ জুলাই থেকে ডাল, তেলবীজ ও মসলাজাতীয় ফসল এবং ভুট্টা চাষের জন্য বিতরণ করা কৃষিঋণের ওপর কৃষক পর্যায়ে বিদ্যমান সুদের হার ২ শতাংশ থেকে ৪ শতাংশে পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো সরকারের সুদ ক্ষতিপূরণ সুবিধার আওতায় ডাল, তেলবীজ ও মসলাজাতীয় ফসল এবং ভুট্টা চাষের জন্য রেয়াতি সুদের হারে ঋণ বিতরণ করে আসছে। এখন থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলোও তাদের বার্ষিক কৃষি/পল্লি ঋণ লক্ষ্যমাত্রার আওতায় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরকারের ৬ শতাংশ হারে সুদ ক্ষতিপূরণ সুবিধার আওতায় ডাল, তেলবীজ ও মসলাজাতীয় ফসল এবং ভুট্টা চাষের জন্য ঋণ বিতরণ করতে পারবে। সে ক্ষেত্রে সুদ ক্ষতি বাবদ প্রদত্ত ৬ শতাংশ হিসাবে নেওয়ার পরও কিছুটা সুদ ক্ষতি হলে তা ব্যাংকের ব্যবসার সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় গণ্য করা হবে। ডালজাতীয় ফসল হলো: মুগ, মশুর, খেসারি, ছোলা, মটর, মাসকলাই ও অড়হর। তেলবীজজাতীয় ফসল হলো: সরিষা, তিল, তিসি, চীনাবাদাম, সূর্যমুখী ও সয়াবিন। মসলা জাতীয় ফসল হলো: পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, হলুদ ও জিরা।