চার প্রতিষ্ঠানকে আইএসও সনদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চারটি প্রতিষ্ঠানকে আইএসও সনদ দিয়েছে। এর মধ্যে বিডি ফুডস ও হাশেম ফুডসকে আইএসও ২২০০০:২০০৫ (ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম) শ্রেণিতে আইএসও সনদ দেওয়া হয়েছে। আর আইএসও ৯০০১:২০০৮ (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম) শ্রেণিতে সনদ পেয়েছে ক্রিস্টাল টেকনোলজি ও রহমান কেমিক্যালস। রাজধানীর তেজগাঁওয়ে গতকাল বুধবার বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে এ চারটি প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছে সনদ হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ইকরামুল হক।