চার প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এশিয়া ইনস্যুরেন্স লিমিটেড ও এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড শেয়ার ও নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য ৩৫ শতাংশ নগদ ও ৬৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ বেলা ১১টায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে অনুষ্ঠিত হবে। এজিএম রেকর্ড ডেট ১০ মার্চ। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে মোট নিট মুনাফা ১৩২,৭০,০০,০০০ টাকা, শেয়ারপ্রতি মোট আয় ২২১.১৮ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ মূল্য ৬১৫ টাকা এবং মোট নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৩৯৩.৭২ টাকা।প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য ৮০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ারমালিকদের অনুমতি সাপেক্ষে অনুমোদিত শেয়ার মূলধন ১০০ কোটি থেকে বাড়িয়ে ৫০০ কোটি করারও সিদ্ধান্ত নিয়েছে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মার্চ সকাল ১০টায় ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে অনুষ্ঠিত হবে। এজিএম রেকর্ড ডেট ৭ মার্চ। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে মোট নিট মুনাফা ১৭২,৯৫,৬০,০০০ টাকা, শেয়ারপ্রতি মোট আয় ১৯.১৬ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ মূল্য ৪৩.১৪ টাকা এবং মোট নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৮.৬৩ টাকা।এশিয়া ইনস্যুরেন্স লিমিটেড: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য ২৫ শতাংশ শেয়ার এবং ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ মে বেলা সাড়ে ১১টায় ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৬ মার্চ। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে শেয়ারপ্রতি মোট আয় ১১.৯৯ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ মূল্য ২৭.৩৮ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৭.২৭ টাকা।এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর সময়ে শেষ হওয়া হিসাব অনুযায়ী ১০ শতাংশ শেয়ার ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের হোটেল আগ্রাবাদের ইছামতী হলে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৮ মার্চ। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে কর-পরবর্তী মুনাফা ১৪,৩৪,৫০,০০০ টাকা, শেয়ারপ্রতি মোট আয় ২০.৭৫ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ মূল্য ২২৬.৫০ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ২২.১৪ টাকা।