চার প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইওনিয়ার ইনস্যুরেন্স ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ, নিটোল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ১২ দশমিক ৫০ শতাংশ শেয়ার লভ্যাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ এবং আইপিডিসি ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।পাইওনিয়ার ইনস্যুরেন্স: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ মে বেলা ১১টায় ঢাকার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৯ মে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ৫৮.৬২ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২৬০ টাকা ও নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৭২.৫৬ টাকা।নিটোল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ জুন বেলা ১১টায় ঢাকা ক্যান্টনমেন্টের আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৫ মে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ২১.৫২ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৪২.৫৬ টাকা ও নেট ওপেনিং ক্যাশ ফ্লো ২৬.৮৩ টাকা।ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২২ জুন বেলা তিনটায় ঢাকার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১২ মে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ৩১.১৬ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৫৫.৭১ টাকা ও নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৪১.৮৫ টাকা।আইপিডিসি: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৪ জুন সকাল সাড়ে নয়টায় ঢাকার পুরাতন বিমানবন্দর সড়কে ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৫ মে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ১৫.৪১ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২২৯.৫০ টাকা ও নেট ওপেনিং ক্যাশ ফ্লো ১০৬.৭৮ টাকা।