চার বছর পর জয়পুরহাট চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ প্রায় চার বছর পর জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২২ জুন।

নির্বাচন সামনে রেখে দুটি প্যানেল থেকে ১৮টি পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। নির্বাচনে ব্যবসায়ী ঐক্যজোট ও ব্যবসায়ী ঐক্য পরিষদ নামের দুটি প্যানেল থেকে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল গত ২৮ মার্চ ঘোষণা করা হয়। নির্বাচনে সাধারণ গ্রুপের ভোটার ৪৩৯ জন এবং সহযোগী গ্রুপের ভোটার ২০৩ জন। ওই সব ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে সাধারণ গ্রুপ থেকে ১২ জন এবং সহযোগী গ্রুপ থেকে ছয়জন প্রতিনিধি নির্বাচিত করবেন। পরে ১৮ জন বিজয়ী প্রার্থী চেম্বারের সভাপতি ও একজন সিনিয়র সহসভাপতি নির্বাচিত করবেন। আর সাধারণ গ্রুপ থেকে এবং সহযোগী গ্রুপ থেকে একজন করে সহসভাপতি নির্বাচন হবেন।

নির্বাচনে ব্যবসায়ী ঐক্যজোটের নেতৃত্ব দিচ্ছেন জিয়াউল হক জিয়া। ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেলের নেতৃত্বে আছেন আবদুল হাকিম মণ্ডল।

জয়পুরহাট নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান জয়পুরহাট চেম্বারের নির্বাচনে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

২০১০ সালে ভোটার তালিকার অনিয়মের অভিযোগের জের ধরে মামলা হওয়ায় এতো বছর নির্বাচন হতে পারেনি।