চার ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি ব্যাংক গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।ব্যাংক চারটি হলো—ইস্টার্ন ব্যাংক লি. (ইবিএল), প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও ব্যাংক এশিয়া।ইবিএল জানায়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ৩৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী ২৯ মার্চ বেলা সাড়ে ১০টায় এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১ মার্চ।প্রতিষ্ঠানটি আরও জানায়, ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির কনসোলিডেটেড শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫.৫৯ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ মূল্য (এনএভি) ৩২.২৩ টাকা এবং নিট অপারেটিং ক্যাশ ফ্লো ১৫.২৯ টাকা। প্রাইম ব্যাংক লিমিটেড জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী ২৯ মার্চ এ-সংক্রান্ত ইজিএম ও এজিএম অনুষ্ঠিত হবে। ইজিএম ও এজিএমের রেকর্ড ডেট ৫ মার্চ।প্রতিষ্ঠানটি আরও জানায়, ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির কনসোলিডেটেড শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪.৭৭ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ মূল্য (এনএভি) ২৪.৫৪ টাকা এবং নিট অপারেটিং ক্যাশ ফ্লো ৯.৫৭ টাকা।সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী ১৫ মার্চ এ-সংক্রান্ত এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২৯ ফেব্রুয়ারি।প্রতিষ্ঠানটি আরও জানায়, ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির কনসোলিডেটেড শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.৩৩ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ মূল্য (এনএভি) ২৩.৪০ টাকা এবং নিট অপারেটিং ক্যাশ ফ্লো ১৪.৪০ টাকা।ব্যাংক এশিয়া জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী ৩১ মার্চ এ-সংক্রান্ত এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২৯ ফেব্রুয়ারি।প্রতিষ্ঠানটি আরও জানায়, ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির কনসোলিডেটেড শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩.৮৮ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ মূল্য (এনএভি) ২৩.৯৮ টাকা এবং নিট অপারেটিং ক্যাশ ফ্লো ১১.৭৫ টাকা।