চার মাসে ৫,২৭২ কোটি টাকা কৃষিঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ৫ হাজার ২৭২ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। আগের অর্থবছরের একই সময়ে বিতরণ হয়েছিল ৪ হাজার ৬১১ কোটি টাকা। কৃষি মৌসুম ও ঋণের বিকেন্দ্রীকরণের ফলে কৃষিঋণ বিতরণ বেড়েছে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা।

জানা গেছে, চলতি অর্থবছরের আলোচ্য সময়ে সরকারি খাতের ৮ ব্যাংক বিতরণ করেছে ২ হাজার ২০৪ কোটি টাকা। আর বিদেশি ও বেসরকারি খাতের ব্যাংকগুলো বিতরণ করেছে ৩ হাজার ৬৮ কোটি টাকা।

চলতি অর্থবছরে ১৭ হাজার ৫০০ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঠিক করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে সরকারি খাতের ব্যাংকগুলো বিতরণ করবে ৯ হাজার ২৯০ কোটি টাকা, বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো বিতরণ করবে ৮ হাজার ২৬০ কোটি টাকা।