চার শতাধিক নতুন ডিজাইনের জুতা নিয়ে এসেছে বাটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল ফিতরকে সামনে রেখে বাটা শু কোম্পানি (বাংলাদেশ লিমিটেড) বাজারে চার শতাধিক নতুন ডিজাইনের জুতা নিয়ে এসেছে।বাটা শু কোম্পানির (বাংলাদেশ লিমিটেড) এমডি মোহাম্মদ কাইয়ুম সম্প্রতি এসব জুতার মোড়ক উন্মোচন করেন। এ সময় কোম্পানির রিটেইল ম্যানেজার বিশ্বজিৎ রায়, হেড অব নন-রিটেইল সেলস রুহুল আমিন, মার্চেন্ডাইজিং ম্যানেজার ওমর ফয়সাল চৌধুরী, মানবসম্পদের প্রধান এম হাবিবুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বাংলাদেশে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো ঈদ। আর ঈদের দিনে নতুন পোশাকের সঙ্গে চাই নতুন জুতা। সে অনুযায়ী বাটা শু কোম্পানি নারী-পুরুষ, ছেলেমেয়ে ও শিশু-নির্বিশেষে পরিবারের সবার চাহিদা মেটাতে নতুন ডিজাইনের জুতা নিয়ে আসার ব্যাপারে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজ্ঞপ্তি।