চার সদস্য প্রতিষ্ঠানকে বহিষ্কার করল রিহ্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার সদস্য প্রতিষ্ঠানকে বহিষ্কার করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। প্রতিষ্ঠানগুলো হচ্ছে ডাবল এ প্রপার্টিজ, ম্যানট্রাস্ট প্রপার্টিজ, সিম্বল হোল্ডিংস ও জেনোভ্যালি মডেল টাউন।

রিহ্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, প্লট ও ফ্ল্যাটের ক্রেতা এবং জমির মালিকদের অভিযোগের ভিত্তিতে ১১ ফেব্রুয়ারি রিহ্যাবের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রিহ্যাব জানিয়েছে, বহিষ্কৃত প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রতিষ্ঠানের যেকোনো ধরনের বিজ্ঞাপনে ‘রিহ্যাব সদস্য’ ব্যবহার বা পরিচয় দিতে পারবে না। একই সঙ্গে রিহ্যাব সদস্য পরিচয় দিয়ে কোনো ধরনের সুবিধা নিতে পারবে না এই চার প্রতিষ্ঠান। জানতে চাইলে রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া গত রাতে প্রথম আলোকে বলেন, রিহ্যাবের গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চার প্রতিষ্ঠানকে বহিষ্কার করা হয়েছে।