চার হাজার টাকা কর দিতেই হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার আয় করযোগ্য হলেই ন্যূনতম চার হাজার টাকা দিতে হবে। আর আপনি শহর-গ্রাম যেখানে থাকেন না কেন, আপনাকে এই টাকা দিতেই হবে।
আগে সিটি করপোরেশন, জেলা সদরের পৌর এলাকা ও অন্যান্য এলাকার জন্য যথাক্রমে তিন হাজার টাকা, দুই হাজার টাকা ও এক হাজার টাকা ন্যূনতম কর ছিল। এবার তা উঠিয়ে দিয়ে সব এলাকার করদাতার জন্য ঢালাওভাবে ন্যূনতম কর চার হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন হিসাবমতে, কোনো সাধারণ করদাতা বছরে ২ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত করযোগ্য আয় করলেই চার হাজার টাকা কর দিতে হবে।