প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিএইচএল গ্রুপ নেতৃস্থানীয় অলাভজনক সংস্থা টিচ ফর অলের সঙ্গে নতুন অংশীদারত্বের ভিত্তিতে সম্প্রতি কাজ শুরু করেছে। এই অংশীদারত্বের আওতায় আর্থিক সহায়তা প্রদানসহ বাংলাদেশে নিয়োজিত ডিএইচএলের কর্মীরা স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে টিচ ফর বাংলাদেশের ৩৫ জন শিক্ষক ঢাকার ১২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় চার হাজার শিক্ষার্থীকে পাঠ দান করবেন। ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ডেসমন্ড কুইয়া, গ্লোবাল ফরওয়ার্ডিং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার নূরউদ্দিন চৌধুরী এবং টিচ ফর বাংলাদেশের সিইও মায়মুনা আহমেদ ডিএইচএল-টিচ ফর বাংলাদেশ কার্যক্রম সম্প্রতি উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি।