চারটি কোম্পানির লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি আজ বুধবার গত ৩১ ডিসেম্বরে শেষ হওয়া অর্থবছরের জন্য তাদের শেয়ার হোল্ডারদের জন্য নগদ ও শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি চারটি হলো—স্কয়ার টেক্সটাইল, এসিআই ফর্মুলেশন, হেইডেলবার্গ সিমেন্ট ও ঢাকা ইনস্যুরেন্স।স্কয়ার টেক্সটাইল জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ১৬ শতাংশ নগদ ও ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা ১৬ জুন সকাল সাড়ে ১০টায় ফ্যাক্টরি ভবন, সারদাগানি, কাশিমপুর গাজীপুর অনুষ্ঠিত হবে। আর এজিএমের রেকর্ড ডেট ১০ মে।একই সঙ্গে পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ১০০ কোটি থেকে ৩০০ কোটি টাকায় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।এসিআই ফর্মুলেশন ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা ১৫ জুন বেলা ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৪ মে।হেইডেলবার্গ সিমেন্টের পরিচালনা পর্ষদ ৪৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা ১৩ জুন বেলা ১১টায় ফ্যাক্টরি ভবন, তাতকি, যাত্রামোরা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৫ মে।ঢাকা ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ ১০০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা ২৭ জুন সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২ মে।