প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাল আমদানির ওপর ১০ শতাংশ হারে নিয়ন্ত্রক শুল্ক আরোপ করা হয়েছে। গত সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি চাল আমদানি বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, নিয়ন্ত্রণমূলক শুল্ক সব সময় আমদানি করা পণ্যের যে দামের ওপর শুল্কায়ন করা হয়, সেই মূল্যের ওপর বসে। উদাহরণ দিয়ে বলা যায়, চালের অ্যাসেসভ্যালু বা শুল্কায়ন মূল্য যদি ১০০ টাকা হয়, তবে ১০ টাকা নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ হবে। এরপর ১১০ টাকার ওপরে যথাক্রমে আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), অগ্রিম করসহ অন্য শুল্ক কর বসবে।
নিজস্ব প্রতিবেদক