চাল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ধরনের চাল আমদানির ওপর ১০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বসানো হয়েছে। গতকাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। বর্তমানে চাল আমদানিতে ১০ শতাংশ আমদানি শুল্ক রয়েছে।
নতুন করে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করায় চাল আমদানিতে ব্যয় বাড়বে। শুল্কায়ণযোগ্য মূল্য বা আমদানি মূল্যের ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক যোগ করে অন্যান্য শুল্ক-কর বসে। উদাহরণ দিয়ে বলা যায়, শুল্কায়ণযোগ্য মূল্য ১০০ টাকা হলে ১০ টাকা নিয়ন্ত্রণমূলক শুল্ক বসবে। ১১০ টাকার ওপর আরও ১০ শতাংশ আমদানি শুল্ক বসবে।