চাল নিয়ে চালবাজি করতে দেওয়া যাবে না: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের পাশাপাশি চালের উৎপাদন আর ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীদেরও সব দিক খেয়াল রেখেই কাজ করতে হবে। যাতে কেউ চাল নিয়ে চালবাজি করার সুযোগ না পায় এবং কৃষকেরাও বাঁচতে পারেন। বাণিজ্যমন্ত্রী গোলাম মোহামঞ্চদ কাদের গতকাল বুধবার লালমনিরহাট জেলা চালকল মালিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক মো. সিরাজুল হক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল হক পাটোয়ারী। এতে সভাপতিত্ব করেন চালকল মালিক সমিতি ও লালমনিরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ আবদুল হামিদ।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লালমনিরহাট চেম্বারের সহসভাপতি মোফাজ্জল হোসেন ও ব্যবসায়ী ফজলুল হক। এ ছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলার চালকল মালিক সমিতির সদস্য ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।