চালকল খাতকে শিল্প ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন রাইস মিল বা চালকল খাতকে শিল্প হিসেবে ঘোষণা ও চালকলগুলোতে মঞ্জুরি করা ঋণের সুদের হার আট শতাংশের নিচে রাখার দাবি জানিয়েছে।ঢাকায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্মেলনকক্ষে গতকাল শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি উৎপাদন-ব্যয় কমানোর মাধ্যমে দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে এ দাবি জানায়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সংগঠনটির সভাপতি এ কে এম খোরশেদ আলম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, কার্যনির্বাহী সদস্য ওবায়দুল্লাহ শাহ প্রমুখ।