চালডাল ৩০০ শতাংশ বড় হয়েছে

সারা বিশ্বই ২০২০ সালকে বিদায় দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। জীবন ও জীবিকার ওপর আঘাতের যে চিত্র বছরজুড়ে মানুষ দেখেছে, গত ১০০ বছরেও তা দেখা যায়নি। অর্থনৈতিক মন্দার আভাস ছিল ঠিকই, কিন্তু বিশ্বব্যাপী ছোট-বড় সব অর্থনীতি একসঙ্গে এভাবে বিপর্যয়ে পড়বে, কেই-বা ভাবতে পেরেছিল। ২০২০ সাল যেমন বিপর্যয়ের বছর, তেমনি অনেক কিছু শিক্ষা নেওয়ারও বছর। কোভিড-১৯-এর আগের বিশ্ব আর পরের বিশ্বের মিল কোনো দিনই হবে না। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যাঁরা সরাসরি জড়িত, যাঁরা কাছ থেকে দেখছেন অর্থনীতিকে, তাঁদের কাছে প্রশ্ন ছিল তিনটি।

  • ১. কেমন গেল ২০২০

  • ২. কী শিক্ষা হলো ২০২০-এ, এবং

  • ৩. ২০২১-এ কী করবেন, কী হবে কৌশল।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিটি নতুন বছর আমরা আর একটু বড় হওয়ার আশা নিয়ে শুরু করি। ২০২০-এর শুরু থেকেই করোনা মহামারির শঙ্কা ছিল। যদিও আমরা জানতাম না বিপদটা কত বড়। এরপর সত্যিই করোনার বিপদ আমাদের ঘরে চলে আসে।

প্রথমে আমরা বুঝতে পারিনি আমাদের এখানে কত বড় একটা কাজ করতে হবে। একটা পর্যায়ে বুঝি, চালডালের জন্য এটা শুধু কাজের সুযোগ নয়, এটা একটা দায়িত্বও। আমরা চালডালের প্রত্যেকটি কর্মী এমনভাবে কাজ করেছি যেন, করোনার যুদ্ধে আমরা একেকজন যোদ্ধা। সবার মিলিত চেষ্টায় ২০২০-এ এসে চালডাল ৩০০ শতাংশ বড় হয়েছে। বলে যায়, নিত্যপ্রয়োজনীয় বাজার ডেলিভারি ব্যবসার জন্য ২০২০ একটি সমৃদ্ধির বছর।

সমৃদ্ধির পথটা অবশ্য খুব সহজ ছিল না। হঠাৎ করে যখন কাজের ফরমাশ বেড়ে যায়, আমরা বারবার ভুল করেছি। পণ্যের ক্ষতি হয়েছে, অর্থের অপচয় হয়েছে। আমরা এত বড় একটা বৃদ্ধির জন্য প্রস্তুত ছিলাম না। বোঝে উঠতে পারছিলাম না ঠিক কীভাবে করলে কাজটা সঠিকভাবে হবে।

জিয়া আশরাফ প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা, চালডাল ডটকম

প্রতিবার ভুল করে এবং সেগুলো শুধরে আমরা শিখেছি, সমস্যাগুলোকে ছোট ছোট ভাগ করে ভাবতে হবে। সেগুলোর সমাধানও অল্প অল্প করে করতে হবে। একবারে পুরোটা পাওয়া যাবে না। চালডাল থেকে আমরা সব সময় চেষ্টা করেছি কাজের বিকেন্দ্রীকরণ করতে। এভাবে আমরা ক্রেতাদের যথাসম্ভব কাছে থাকতে পেরেছি।
করোনার পরিস্থিতি সামলাতে আমাদের পরিচালনা পদ্ধতিকে পুনর্গঠন করতে হয়েছে। কর্মীদের দক্ষ করতে হয়েছে। পুরো প্রক্রিয়াটা একযোগে চলেছে। কোনো কিছুতেই তাল হারানোর সুযোগ ছিল না। একসঙ্গে সবকিছুর ভারসাম্য রক্ষার শিক্ষাটাও ২০২০ আমাদের দিয়েছে।

করোনা পরিস্থিতি আমাদের একটা সুযোগ দিয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি নিজেদের সুযোগ নেওয়ার যোগ্য করতে। নিজেদের কাজ না জানলে সময় যতই সুযোগ দিক, সফল হওয়া সম্ভব নয়।

২০২১ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। স্বাধীনতার ৫০ বছর হতে যাচ্ছে। এত দিন আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল। আমরা অভিযোগ করতাম। এখন ধীরে ধীরে আমাদের সীমাবদ্ধতাগুলো কমতে শুরু করেছে। আমরা যারা তরুণ, এটা আমাদের জন্য সুযোগ।
জিয়া আশরাফ প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা, চালডাল ডটকম

নতুন বছর চালডাল এবং অনলাইনে বাজারের জন্য একটা দারুণ সুযোগ নিয়ে আসতে যাচ্ছে, এমনই আমাদের বিশ্বাস। করোনাতে ক্রেতাদের আচরণে বদল এসেছে। আমরা প্রতিদিনই বড় হচ্ছি। এ বছর ঢাকার পরে দ্বিতীয় শহর হিসেবে আমরা নারায়ণগঞ্জে কাজ শুরু করেছি। সেখানে সাড়া আরও বেশি। প্রথম মাসেই আমরা দৈনিক পাঁচ শর বেশি অর্ডার পাওয়া শুরু করি। এমনিতে কোনো ওয়্যারহাউসের জন্য দৈনিক ২০০টি পর্যন্ত অর্ডার অনেক বেশি, নারায়ণগঞ্জে আমরা সেই সাফল্যেরও দ্বিগুণের বেশিতে পৌঁছাতে পেরেছি।

সামনের বছর আমরা তৃতীয় শহর হিসেবে চট্টগ্রামে কাজ শুরু করতে যাচ্ছি। করোনার প্রথমে যখন সব যোগাযোগ বন্ধ হয়ে যায়, ডাক বিভাগের সঙ্গে আমাদের বাজার ডেলিভারির পরিকল্পনা ছিল। এখন জীবন কিছুটা সহজ হলেও আমরা এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চাচ্ছি। কীভাবে কাজগুলো করব, তা নিয়ে যাচাই–বাছাই চলছে।
২০২১ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। স্বাধীনতার ৫০ বছর হতে যাচ্ছে। এত দিন আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল। আমরা অভিযোগ করতাম। এখন ধীরে ধীরে আমাদের সীমাবদ্ধতাগুলো কমতে শুরু করেছে। আমরা যারা তরুণ, এটা আমাদের জন্য সুযোগ। যেসব বিষয় নিয়ে আমরা অভিযোগ করতাম, সেগুলো সমাধানের দায়িত্ব এখন আমাদের। চালডালের মাধ্যমে আমি এ কাজই করতে চাই।