চালের আমদানি শুল্ক কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাসের মধ্যে দ্বিতীয় দফায় চালের আমদানি শুল্ক কমানো হলো। চালের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে গত বুধবার খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম চালের শুল্ক কমানোর এ বিষয়টি জানান।

এ নিয়ে দুই দফায় কমানোর ফলে চালের শুল্ক ২৮ শতাংশ থেকে ২ শতাংশে নামল। গত জুনে প্রথম দফায় চালের ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক ও ১৫ শতাংশ আমদানি শুল্ক কমানো হয়। গত মৌসুমে ভালো উৎপাদন না হওয়ায় সরকার চাল আমদানি করছে এবং বেসরকারি খাতকে আমদানিতে উৎসাহ দিচ্ছে।