চাহিদা চাঙা, এমন পণ্যের দিকে নজর দিতে হবে

করোনার ঝড় সামলে উঠতে শুরু করেছে দেশের পণ্য রপ্তানি। আগস্টে পণ্য রপ্তানি বেড়েছে ৪ দশমিক ৩২ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তৈরি পোশাকের রপ্তানি কিছুটা কমলেও পাট ও পাটজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, প্রকৌশল ও রাসায়নিক পণ্যের রপ্তানি বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক পণ্য রপ্তানি ইতিবাচক ধারায় ফিরেছে। পণ্য রপ্তানি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান। অনুলিখন করেছেন শুভংকর কর্মকার।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্তাফিজুর রহমান, বিশেষ ফেলো, সিপিডি
ছবি: প্রথম আলো

করোনার কারণে চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে পণ্য রপ্তানি ধাক্কা খায়। তবে তৃতীয় প্রান্তিকে পণ্যের চাহিদা বেড়েছে। বাতিল ও স্থগিত হওয়া ক্রয়াদেশের পণ্যও যেতে শুরু করেছে। পাট ও পাটজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ওষুধের রপ্তানি ভালো হচ্ছে। সে জন্য পণ্য রপ্তানিতে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে।

মোটাদাগে পণ্য রপ্তানি ঘুরে দাঁড়াচ্ছে। তবে মনে রাখতে হবে, গত ২০১৯-২০ অর্থবছরে পণ্য রপ্তানি কমেছিল ১৬ দশমিক ৯৩ শতাংশ। চলতি অর্থবছরে ২০ শতাংশ প্রবৃদ্ধি হলে পণ্য রপ্তানি গত ২০১৮-১৯ অর্থবছরের কাছাকাছি গিয়ে দাঁড়াবে।

মোটাদাগে পণ্য রপ্তানি ঘুরে দাঁড়াচ্ছে। তবে মনে রাখতে হবে, গত ২০১৯-২০ অর্থবছরে পণ্য রপ্তানি কমেছিল ১৬ দশমিক ৯৩ শতাংশ। চলতি অর্থবছরে ২০ শতাংশ প্রবৃদ্ধি হলে পণ্য রপ্তানি গত ২০১৮-১৯ অর্থবছরের কাছাকাছি গিয়ে দাঁড়াবে। সে বছর ৪ হাজার ৫৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। গত অর্থবছরে সেটি কমে ৩ হাজার ৩৬৭ কোটি ডলারে দাঁড়ায়।

করোনা-পরবর্তী সময়ে পণ্যের চাহিদা পরিস্থিতির উন্নতি হওয়ায় রপ্তানির সুযোগ কাজে লাগাতে হবে। সে জন্য কোন কোন পণ্যের চাহিদা চাঙা হচ্ছে, সেদিকে নজর দিতে হবে। বিশেষ করে পোশাক ও চামড়া খাতের যেসব পণ্যের চাহিদা বেড়েছে, সেখানে বিশেষ মনোযোগ লাগবে। তা ছাড়া পাট ও পাটজাত পণ্য এবং কৃষি প্রক্রিয়াজাত পণ্যের চাহিদা বেশ বেড়েছে। আমাদের উদ্যোক্তাদের এই সুযোগ নিতে হবে।

আমাদের আঞ্চলিক বাজারগুলোর দিকে নজর দেওয়ার সময় আসছে। যেমন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো করোনায় ততটা বিপর্যস্ত নয়। আবার করোনার দুর্যোগ কাটিয়ে চীন নতুন করে চাঙা হচ্ছে। দেশটিতে শুল্কমুক্ত সুবিধায় পণ্য রপ্তানির সুযোগ নিতে হবে। বাজার বৈচিত্র্যকরণ করা গেলে পণ্য রপ্তানিতে গতি আসবে।

আরও পড়ুন

আমাদের পণ্য রপ্তানির মূল মূল বাজারে প্রতিযোগিতা বাড়ছে। কেবলমাত্র উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করে টিকে থাকা মুশকিল হবে। সে জন্য ব্যবসা সহজীকরণ করা ও লিড টাইম কমানোরও উদ্যোগ লাগবে। এই কাজগুলো উদ্যোক্তারা করতে পারবেন না। সরকারকেই এসব কাজে এগিয়ে আসতে হবে।