চায়না ইস্টার্ন এয়ারের নতুন সময়সূচি ও প্যাকেজ ঘোষণা
চায়না ইস্টার্ন এয়ারলাইনস ঢাকা থেকে তাদের বিমান উড্ডয়নের নতুন সময়সূচি ঘোষণা করেছে।নতুন সময়সূচি অনুযায়ী চায়না ইস্টার্ন এয়ারলাইনসের ফ্লাইট এমইউ৫৭০১ ঢাকা থেকে প্রতিদিন রাত একটা ৫৫ মিনিটে ছেড়ে যাবে এবং চীনের কুনমিংয়ে ভোর পাঁচটা ৩০ মিনিটে ও বেইজিংয়ে সকাল ১০টা ৪৫ মিনিটে পৌঁছাবে। এই নতুন সময়সূচির মাধ্যমে বাংলাদেশি যাত্রীরা তাঁদের যথেষ্ট সময় ও খরচ কমিয়ে আনার সুযোগ পাবেন। এ ছাড়া একই দিনে সমগ্র চীনসহ অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া ও উত্তর আমেরিকার সঙ্গে সংযোগের সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।এদিকে গুয়াংজু বাণিজ্য মেলা ২০১১-এর জন্য চায়না ইস্টার্ন এয়ারলাইনস একটি নতুন প্যাকেজের ঘোষণা দিয়েছে। এর আওতায় ইস্টার্ন এয়ারের বিমান ভাড়া হলো: চীনে ২৯০ মার্কিন ডলার, ব্যাংকক, হংকং, সিঙ্গাপুর, তাইপে, কুয়ালালামপুর, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়ায় ২২০ ডলার। এ ছাড়া জাপান ও কোরিয়ার জন্য ২৮০ মার্কিন ডলার এবং নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ভ্যানকুবার ও অস্ট্রেলিয়ায় ৬৫০ ডলার। সেই সঙ্গে ৩০ কেজি ব্যাগেজ বহনেরও সুবিধা রয়েছে। বিজ্ঞপ্তি।