চায়না সাউদার্নের অ্যাওয়ার্ড পেল 'হালট্রিপ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হালট্রিপ’কে এবারে শীর্ষ এয়ার টিকিট এজেন্ট নির্বাচিত করেছে এয়ারলাইনস চায়না সাউদার্ন। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন রুটে চায়না সাউদার্ন এয়ারলাইনসের সর্বাধিক টিকিট বিক্রি করায় এমন স্বীকৃতি পেল হালট্রিপ।
গত শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে হালট্রিপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তাজবীর হাসানের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন চায়না সাউদার্ন এয়ারলাইনস বাংলাদেশের জেনারেল ম্যানেজার কাই জিয়ান। এ অনুষ্ঠানে দেশের ট্রাভেল এজেন্সির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হালট্রিপ.কম সাইটের মাধ্যমে আগ্রহী উদ্যোক্তারা ট্রেড লাইসেন্স ও শর্তযুক্ত কাগজ দিয়ে সহজেই নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। এভাবে ট্যুরিজম উদ্যোক্তারা হালট্রিপের মাধ্যমে ভ্রমণকারীদের এয়ার টিকিট সেবা দিয়ে যাচ্ছে। বিজ্ঞপ্তি।