চিংড়ি প্রক্রিয়াকরণ খাতে শ্রমমান প্রসারে তিন সংস্থার মধ্যে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের চিংড়ি প্রক্রিয়াকরণ খাতে দেশের ২০০৬ সালের শ্রম আইন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মৌলিক শ্রমমানের প্রসার ও তা বাস্তবায়নে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর ব্র্যাক সেন্টারে গতকাল রোববার ঢাকায় মার্কিন দূতাবাসের আমেরিকান সেন্টার ফর ইন্টারন্যাশনাল লেবার সলিডারিটি (এটি সলিডারিটি সেন্টার নামেও পরিচিত), বাংলাদেশ চিংড়ি ও মাছ ফাউন্ডেশন (বিএসএফএফ) এবং বাংলাদেশ ফ্রেশ ফ্রোজেন এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) মধ্যে এ চুক্তি সই হয়।এ চুক্তির আওতায় চিংড়ি ও মাছ প্রক্রিয়াকরণ কাজে শ্রমমান উন্নয়নে যেসব বিষয় পুনর্বিবেচনার প্রয়োজন, সেসব বিষয় চিহ্নিত করা এবং অগ্রাধিকার অনুযায়ী তা তালিকাভুক্ত করা হবে।যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে সলিডারিটি সেন্টার ২০০৫ সাল থেকে এ দেশে চিংড়ি ও মাছ প্রক্রিয়াকরণ কারখানার শ্রমিকদের জন্য শ্রম আইন ও আইএলও মৌলিক শ্রমমান কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিত করতে কাজ করছে। বিজ্ঞপ্তি।