চিংড়ি রপ্তানির বাধা অপসারণের বিষয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিংড়ি রপ্তানিতে বাধা দূর করার জন্য গলদায় নাইট্রোফিউরান মেটাবোলাইটসের উৎস চিহ্নিত করা ও অপসারণের সম্ভাব্য পদ্ধতিবিষয়ক এক কর্মশালা গতকাল বুধবার বিকেলে ঢাকায় একটি হোটেলে অনুষ্ঠিত হয়।বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, ইউনিডো বিকিউএসপি/বিইএসটি প্রকল্প, ক্যাটালিস্ট ও বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে ইউএসএআইডি/প্রাইস প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামসুল কিবরিয়া। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাউথ এশিয়া ওয়ার্ল্ড ফিশ সেন্টারের পরিচালক উইলিয়াম জে কলিস, ইউএসএআইডি/প্রাইস প্রজেক্টের চিফ অব পার্টি জুলস লামপেল ও এই প্রকল্পের আকুয়াকালচারবিষয়ক দলের প্রধান আবুল হোসেন। উল্লেখ্য, নাইট্রোফিউরান মেটাবোলাইটসের উপস্থিতির কারণে ২০০৯ সালের এপ্রিলে ইউরোপীয় ইউনিয়ন হিমায়িত চিংড়ির ৪২টি চালানে রেড অ্যালার্ট জারি করে। এতে বাংলাদেশ থেকে ছয় মাসের জন্য হিমায়িত গলদা চিংড়ি আমদানি বন্ধ ঘোষণা করা হয়। এই পরিস্থিতিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় একটি জাতীয় কর্মপরিকল্পনা প্রস্তুত করে। ইউএসএআইডি/প্রাইস প্রজেক্ট এই কর্মপরিকল্পনায় বাংলাদেশ মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগে কক্সবাজারে একটি গবেষণা প্রকল্প হাতে নেয়। বিজ্ঞপ্তি।