প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে ভবনধসে আহত ব্যক্তিদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনসহ সেবামূলক কাজের জন্য অর্থ দিলে তা করমুক্ত থাকবে। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করেছে।শুধু সাভারের এনাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও সরকারি তহবিলে অর্থ দিলেই দানকৃত অর্থের ওপর কর অব্যাহিত মিলবে। ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের কোনো উদ্যোগে অর্থ দিলে এই সুযোগ পাওয়া যাবে না।গত ২৪ এপ্রিল থেকে এটি কার্যকর করা হয়েছে। এর মানে হলো, যাঁরা ইতিমধ্যে অর্থ দান করেছেন, তাঁরা বার্ষিক বিবরণীতে তা প্রদর্শন করে কর-অব্যাহতি সুবিধা নিতে পারবেন। আর আগামী ৩০ জুন পর্যন্ত যাঁরা এসব তহবিলে অর্থ দেবেন, তাঁরাও এই কর-অব্যাহতি সুবিধা পাবেন।