চিকিৎসা-ওষুধ খাত নিয়ে দুটি প্রদর্শনী ৩ মে শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সমেঞ্চলন কেন্দ্রে আগামী ৩ মে থেকে চিকিৎসা ও ওষুধ খাত নিয়ে তিন দিনব্যাপী দুটি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে। ‘চতুর্থ মেডিটেক্স বাংলাদেশ ২০১২ এক্সপো’ ও ‘তৃতীয় ফার্মা বাংলাদেশ ২০১২ এক্সপো’ শীর্ষক প্রদর্শনী দুটিতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান নানাধরনের সেবা, যন্ত্রপাতি, প্রযুক্তি, সরঞ্জাম ও কাঁচামাল প্রদর্শন করা হবে। এ প্রদর্শনীতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, তাইওয়ান, আমেরিকা, পাকিস্তান ও সিঙ্গাপুর প্রভৃতি দেশ অংশ নিচ্ছে। প্রদর্শনীটি ব্যবসায়ী ও সাধারণ দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে। স্বাস্থ্যসেবা ও ওষুধখাতের পেশাজীবীদের আগ্রহের প্রেক্ষিতে সেমস্ এই প্রদর্শনীর আয়োজন করে থাকে। বিজ্ঞপ্তি।