চিটাগাং ভেজিটেবলের অস্বাভাবিক লেনদেনে এসইসির তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি চিটাগাং ভেজিটেবল অয়েলের শেয়ারের লেনদেন সম্প্রতি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ বিষয়টি খতিয়ে দেখতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) একটি তদন্ত কমিটি করেছে।গতকাল বুধবার গঠন করা দুই সদস্যের এই তদন্ত কমিটিতে সংস্থার পরিচালক রেজাউল করীমকে প্রধান করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন এসইসির উপপরিচালক ওয়াহিদুল ইসলাম। কমিটিকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।