চিনি আমদানিতে মূসক বসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিনি আমদানিতে মূল্য সংযোজন কর (মূসক) বসল। পরিশোধিত ও অপরিশোধিত—দুই ধরনের চিনি আমদানি করলে এখন থেকে ১৫ শতাংশ মূসক দিতে হবে। এত দিন চিনি আমদানিতে মূসক রেয়াত ছিল।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত মঙ্গলবার এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। একই দিনে আরেকটি আদেশে পরিশোধিত ও অপরিশোধিত চিনির আমদানি পর্যায়ে ট্যারিফ মূল্যও প্রতি টনে ৩০ মার্কিন ডলার বৃদ্ধি করা হয়েছে। সে অনুযায়ী অপরিশোধিত ও পরিশোধিত চিনি আমদানির ক্ষেত্রে প্রতি টনে নতুন ট্যারিফ মূল্য হবে যথাক্রমে ৩৫০ ও ৪৩০ মার্কিন ডলার।
মূসক আরোপ ও ট্যারিফ মূল্য বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে দাম বাড়তে পারে। কেননা, চিনি আমদানি করতে গিয়ে আমদানিকারককে আগের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হবে।