চিনি আমদানিতে শুল্ক বাড়িয়েছে ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত চিনি আমদানিতে শুল্কহার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশে উ ন্নীত করেছে। সস্তায় চিনি আমদানির প্রবণতা রোধের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। শুল্কহার বাড়ানোর কারণে বাজারে চিনির দাম স্থিতিশীল হবে এবং মিলের মালিকেরাও কৃষকদের আখের দাম পরিশোধ করতে পারবেন বলে মনে করা হচ্ছে। বর্তমানে মিলগুলোর কাছে কৃষকদের নয় হাজার কোটি রুপি পাওনা রয়েছে। রাজস্ব বিভাগ পরিশোধিত ও অপরিশোধিত উভয় ধরনের চিনি আমদানির ওপরই শুল্ক বাড়িয়েছে। সুগার কো-অপারেটিভ বা চিনিশিল্পের সমবায়গুলো ও কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে চিনি আমদানির ওপর বর্ধিত শুল্ক আরোপ করা হয়। সূত্র: বিজনেস লাইন।