চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি এস এম শফিকুল আলম চিলাহাটি স্থলবন্দর দ্রুত বাস্তবায়ন এবং চিলাহাটি থেকে সব আন্তনগর ট্রেন চলাচলের দাবি জানিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় গত বৃহস্পতিবার তিনি এই দাবি জানান। চেম্বার ভবনে অনুষ্ঠিত এই সভায় নীলফামারীকে বাণিজ্যিক শহর হিসেবে গড়ে তোলা, বিসিক শিল্পনগরের সম্প্রসারণ, দারোয়ানী সুতাকল চালু, উত্তরা ইপিজেডে গ্যাস সরবরাহ এবং অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার বিষয়ে জোর দেওয়া হয়। সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন মীর মাহমুদুল হাসান, তাহমিন হক, আসাদুজ্জামান, ভুবন রায় নিখিল, হাসান রাব্বি প্রধান প্রমুখ।

নীলফামারী প্রতিনিধি