চীন ফের বাণিজ্য উদ্বৃত্তের ধারায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার প্রধান ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনে এপ্রিল মাসে উল্লেখযোগ্য হারে বাণিজ্য বেড়েছে। আমদানি ও রপ্তানি উভয় ধরনের বাণিজ্যেই প্রবৃদ্ধি হয়েছে।আলোচ্য মাসে দেশটি থেকে পণ্য-সেবা রপ্তানির পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ১৪ দশমিক ৭ শতাংশ ও আগের মাস মার্চের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। অন্যদিকে আমদানিও বেড়েছে ১৬ দশমিক ৮ শতাংশ। খবর বিবিসি’র।দেশটিতে আমদানি-রপ্তানি প্রবৃদ্ধির এই হার বিশ্লেষকদের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। যেটাকে অর্থনীতির জন্য ইতিবাচক লক্ষণ বলে মনে করা হচ্ছে। তবে সদ্য প্রকাশিত বাণিজ্যের তথ্য-উপাত্তের সত্যতা নিয়ে কোনো কোনো বিশ্লেষক অবশ্য প্রশ্ন তুলেছেন।এপ্রিলে চীনের বৈদেশিক লেনদেনের ভারসাম্যের হিসাবে এক হাজার ৮২০ কোটি ডলারের বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে। আগের মাসে অর্থাৎ মার্চেও বৈদেশিক বাণিজ্যে ঘাটতি হয়েছিল ৮৮ কোটি ৪০ লাখ ডলার।সাম্প্রতিক মাসগুলোতে অবশ্য বিশ্ববাজারে চাহিদা বাড়ার সুবাদে চীনের রপ্তানিতে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল।