বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানিসহ অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীন।চিটাগাং চেম্বার মিলনায়তনে গতকাল রোববার এক মতবিনিময় সভায় চীনের উচ্চক্ষমতাসম্পন্ন একটি বাণিজ্য প্রতিনিধিদলের নেতা ওয়েং ইয়ংজি এই আগ্রহ দেখান।সভায় চিটাগাং চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম, পরিচালক মাহফুজুল হক শাহ, মোহাম্মদ শাহিন আলম ও ক্যাপ্টেন শফি চৌধুরী এবং সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ বক্তব্য দেন।এ ছাড়া চেম্বারের সহসভাপতি আলহাজ মো. নুরুন নেওয়াজ, পরিচালক এস এম মাহবুবুল ইসলাম, আশিক ভূঁইয়া, মো. অহীদ সিরাজ চৌধুরী, মো. জহুরুল আলম, জাহেদ হোসেন মিয়া, মোহাম্মদ হাবিবুল হক, মোরশেদ আরিফ চৌধুরী, আফসার হাসান চৌধুরী ও ওমর ফারুক উপস্থিত ছিলেন।ওয়েং ইয়ংজি জানান, তাঁরা বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর, জাহাজ নির্মাণ, পর্যটন খাত ও শিল্প পার্কসহ অবকাঠামোগত উন্নয়ন খাতে বিনিয়োগে আগ্রহী। বিজ্ঞপ্তি।