চীন-ভারত বাণিজ্য ছয় মাসে তিন হাজার ২০০ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) তিন হাজার ২০০ কোটি ডলারে উন্নীত হয়েছে।ধারণা করা হচ্ছে, বছর শেষে দ্বিপক্ষীয় বাণিজ্য ছয় হাজার কোটি ডলারে উপনীত হবে। সে ক্ষেত্রে চীন হয়ে উঠবে ভারতের সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্যিক অংশীদার।দ্বিপক্ষীয় বাণিজ্যে আরও গতি আনতে ভারত সরকার ছয় মাসের মধ্যে চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত ভারতীয় হাইকমিশনে একটি অর্থনৈতিক উইং খুলবে।এই উইংয়ে আটজন কর্মকর্তা থাকবেন, যাঁদের প্রধান হবেন একজন কাউন্সিলর।এই উইংয়ের কাজ হবে চীন থেকে ভারতে বিনিয়োগ আকর্ষণের জন্য কাজ করা। পাশাপাশি চীনের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের যোগাযোগ সমন্বয় করা। জি-২০ জোটের স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও চীনের সঙ্গে ভারতের যোগাযোগ রক্ষার ক্ষেত্রে এই উইং কাজ করবে।২০০০ সালে চীন-ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল মাত্র ৩০০ কোটি ডলার। অল্প সময়ের মধ্যেই তা বাড়তে থাকে এবং ২০০৮ সালে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ পাঁচ হাজার ২০০ কোটি ডলারে উন্নীত হয়।দুই দেশের প্রধানমন্ত্রী ২০০৯ সালে এই অঙ্ক ছয় হাজার কোটি ডলারে উন্নীত করার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেছেন। সূত্র: ইকোনমিক টাইমস।