চীন-রাশিয়ার বাণিজ্য বাড়ার রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন-রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের গতিময়তা বেড়েছে। বদৌলতে সমাজতান্ত্রিক দেশ দুটির মধ্যে চলতি ২০১২ সালে বাণিজ্যিক লেনদেন বাড়ার নতুন রেকর্ড হতে চলেছে।চীনের উপ-বাণিজ্যমন্ত্রী ঝং শ্যান মস্কোতে চীন-রাশিয়া যৌথ কমিশনের ১৬তম বৈঠকে যোগ দিতে গিয়ে গত বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী এ বছরের প্রথম ১০ মাসে চীন ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বেড়ে সাত হাজার ৩৬০ কোটি মার্কিন ডলারে উন্নীত হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৪ শতাংশ বেশি। খবর বাসস/সিনহুয়ার। ঝং শ্যান বলেন, ‘বর্তমানে চীন হচ্ছে রাশিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। আর রাশিয়া হচ্ছে চীনের একটি বড় বাণিজ্যিক অংশীদার।’ তিনি জানান, উভয় দেশের মধ্যে বিনিয়োগ এবং অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। দ্বিপক্ষীয় বিনিয়োগ বেড়ে ৪১০ কোটি ডলারে দাঁড়িয়েছে।