চীনকে জনশক্তি নিতে আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে দক্ষ ও আধা দক্ষ জনশক্তি নিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটিতে সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, চীনে শ্রমের মজুরি ব্যাপক হারে বৃদ্ধির কারণে বাংলাদেশ থেকে শ্রমশক্তি আমদানির সুযোগ তৈরি হয়েছে। চীনের ইউনান প্রদেশের গভর্নর চেং হাউর সঙ্গে এক বৈঠকে গতকাল মঙ্গলবার আমির হোসেন আমু এ কথা বলেন। দেশটির কুনমিং ইন্টারন্যাশনাল হোটেলে আজ এ বৈঠক অনুষ্ঠিত হয়।
চেং হাউ বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারের লক্ষ্যে চীন ও বাংলাদেশের মধ্যে সড়ক এবং রেল যোগাযোগ গড়ে তোলা সময়ের দাবি।
বিজ্ঞপ্তি