চীনা কোম্পানির সঙ্গে সামিটের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চায়না এনার্জি গ্রুপের সঙ্গে বাংলাদেশের সামিট গ্রুপ সম্প্রতি একটি সমঝোতা স্মারক সই করেছে। চীনের চতুর্থ বৃহত্তম শহর শেনইয়াংয়ে এই সমঝোতা স্মারক সই করা হয়।অনুষ্ঠানে চীনে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স আবদুল মোতালেব সরকার, চীনা প্রতিষ্ঠান এনইপিসির সভাপতি কুয়ান জুয়েগ্যাং, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, পরিচালক আয়েশা আজিজ খান ও ফয়সাল খান, মেঘনা ঘাট ও বিবিয়ানা প্রকল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) যথাক্রমে এ এন এম তারিকুর রশীদ ও এস এম নূরউদ্দিন উপস্থিত ছিলেন। সামিট গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে সামিট বিবিয়ানা ২ পাওয়ার কোম্পানি লিমিটেড চায়না এনার্জি গ্রুপ কোম্পানি ও দ্য ফার্স্ট নর্থ ইস্ট ইলেকট্রিক্যাল পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানির (এনইপিসি) সঙ্গে ২২ কোটি ডলারের একটি চুক্তি সই করেছে। এ ছাড়া সামিট মেঘনা ঘাট পাওয়ার কোম্পানি লিমিটেড চায়না ন্যাশনাল ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং কোম্পানির (সিএনইইসি) সঙ্গে সই করেছে ২৫ কোটি ডলারের একটি চুক্তি।নির্ধারিত সময়ের মধ্যেই উল্লিখিত প্রকল্প থেকে বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়।