চীনা কোম্পানির সঙ্গে সামিটের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামিট বিবিয়ানা-২ পাওয়ার কোম্পানি লিমিটেড চীনের ফার্স্ট নর্থইস্ট ইলেকট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানির (এনইপিসি) সঙ্গে সম্প্রতি ২২ কোটি ডলারের একটি চুক্তি সই করেছে।বিবিয়ানা ৩৪১ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্যে এই চুক্তি করা হয়।সামিট বিবিয়ানা-২ পাওয়ার কোম্পানির পরিচালক ফয়সাল করিম খান ও এনইপিসির প্রেসিডেন্ট কিয়ান জুয়েগ্যাং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান ও চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট উ ইয়ান উপস্থিত ছিলেন।এই প্রকল্পে আগামী ২০১৪ সালের জুন মাস নাগাদ বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। বিজ্ঞপ্তি।