চীনা মেলা থেকে দেড় কোটি ডলারের রপ্তানি আদেশ মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের গুয়াং ডং প্রদেশের রাজধানী গুয়াং জুতে সম্প্রতি অনুষ্ঠিত জুতা ও চামড়া মেলায় যোগ দিয়ে এক কোটি ৩৯ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ মূল্যের নিশ্চিত এবং আরও এক কোটি ৭০ লাখ ডলারের সম্ভাবনাময় রপ্তানি আদেশ পেয়েছে বাংলাদেশ।এই মেলায় ৩০টি দেশের প্রায় এক হাজার ২০০ অংশগ্রণকারীর সমাগম ঘটে। এতে বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ব্যানারে চামড়া ও চামড়ার জুতার প্রস্তুতকারক ও রপ্তানিকারক আটটি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে: এপেক্স ট্যানারি, এপেক্স ট্যানারি (ইউনিট-২), মুক্তা ট্যানারি, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, ঢাকা হাইড অ্যান্ড স্কিন, ঢাকা ফুটওয়্যার, ঢাকা ট্যানারিজ ও মিতালি ট্যানারিজ। বিজ্ঞপ্তি।