চীনে আইসিসিবি প্রতিনিধিদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনে অনুষ্ঠেয় চতুর্থ এশিয়া ও প্যাসিফিক আইসিসি আঞ্চলিক পরামর্শক গ্রুপের সভা, টাস্কফোর্স সভা এবং প্রথম এশিয়া-প্যাসিফিক চেম্বারস কংগ্রেসে যোগ দিতে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশের (আইসিসিবি) একটি প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করেছে। আজ ও আগামীকাল চীনের জিয়াংসুর কুনশানে এসব সভা অনুষ্ঠিত হবে। প্রতিনিধিদলে রয়েছেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, আইসিসিবির নির্বাহী পর্ষদের সদস্য রাশেদ মাকসুদ খান ও আইসিসিবির মহাসচিব আতাউর রহমান। এর আগে ২০১১ সালের অক্টোবরে ভারতের নয়াদিল্লিতে আরসিজি সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।