চীনে আইসিসিবির সেমিনার কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে ব্যাংকারদের একটি দল আজ বৃহস্পতিবার চীন যাচ্ছে। দলটি সেখানে ‘বাংলাদেশ-চীন বাণিজ্য অর্থায়ন: ব্যাংকের ভূমিকা’ শীর্ষক দুই দিনের এক সেমিনারে অংশ নেবে। আইসিসিবি ও আইসিসি চীন যৌথভাবে সেমিনারটির আয়োজন করছে। কুনমিংয়ে শুক্রবার এটি শুরু হবে। এতে বাংলাদেশ ব্যাংকসহ দেশের ১৮টি ব্যাংকের ৪৪ জন ব্যাংকার যোগ দেবেন। মাহবুবুর রহমান এর উদ্বোধন করবেন। বাংলাদেশের প্রতিনিধিদলে আছেন আইসিসিবির নির্বাহী সদস্য আর মাকসুদ খান, ব্যাংকিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ (রুমী) এ আলী; বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ; ব্যাংকারস অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশের চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা মো. ইফতেখার; মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি আনিস এ খান; স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও আবরার এ আনোয়ার; সোস্যাল ইসলামী ব্যাংকের এমডি শফিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি