চীনে উৎপাদনবহির্ভূত ব্যবসা কার্যক্রম বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের উৎপাদনবহির্ভূত খাতগুলোর ব্যবসায়িক কর্মকাণ্ড বাড়ছে। বসন্ত উৎসব সামনে রেখে খুচরা পর্যায়ে বিক্রি বেড়ে যাওয়ায় সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে দেশটিতে ব্যবসায়িক কার্যক্রম জোরালো হয়ে উঠেছে।আলোচ্য মাসে দেশটিতে উৎপাদনবহির্ভূত ব্যবসায়িক কর্মকাণ্ডের পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) বেড়ে ৫৬ দশমিক ২ শতাংশে উন্নীত হয়েছে। খবর বাসস ও সিনহুয়ার।সরকারি মাসিক জরিপে এ তথ্য উঠে এসেছে। চায়না ফেডারেশন অব লজিস্টিকস অ্যান্ড পারচেজিং (সিএফএলপি) ২৭টি শিল্পের এক হাজার ২০০ কোম্পানির ওপর এ জরিপ পরিচালনা করে। সংস্থাটি অনলাইনে এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, এই নিয়ে চীনে টানা চার মাস ধরে পিএমআই বেড়েছে। পিএমআই ৫০ পয়েন্টের ওপরে উঠলে সেটাকে সম্প্রসারণ আর নিচে নামলে সংকোচন হিসেবে ধরা হয়।সিএফএলপির ভাইস চেয়ারম্যান কাই জিন এক বিবৃতিতে দাম বেড়ে মূল্যস্ফীতি যাতে না ঘটে, সেদিকে খেয়াল রাখতে ব্যবসায়িক খাতকে সতর্ক করে দিয়েছেন।