চীনে উৎপাদিত হবে ফোর্ডের ইঞ্জিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বিখ্যাত মোটর গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড মোটর কোম্পানি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নগর চংকিংয়ে আরেকটি ইঞ্জিন তৈরির কারখানা স্থাপনের লক্ষ্যে চীনা কর্মকর্তাদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। আগামী ২০১১ সালে কারখানাটির নির্মাণ শেষ হবে এবং ২০১৩ সালে এটি উৎপাদনে যাবে।চীনের চানগান মোটরস নামের একটি প্রতিষ্ঠান ফোর্ডের সঙ্গে এ প্রয়াসের অংশীদার। এ ছাড়া মাজদা অটোমোবাইল কোম্পানিও এ উদ্যোগের তৃতীয় অংশীদার। বিনিয়োগের পুরো অর্থ প্রদান করছে ফোর্ড ও মাজদা। নতুন এ কারখানাটি বছরে চার লাখ ইঞ্জিন তৈরি করতে সক্ষম হবে।এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ও আফ্রিকা অঞ্চলের ফোর্ডের সভাপতি জো হেনরিকস জানান, এখানকার নতুন এই ইঞ্জিন প্রকল্পটি চালু হলে বিশ্বের এ অংশে আগামী ১০ বছরে বিস্ময়করভাবে গাড়ির চাহিদা বৃদ্ধি পাবে।প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন বিশ্বের বৃহত্তম গাড়ির বাজারে পরিণত হয়েছে এবং গত বছর চীনে এক কোটি ৩০ লাখ ৬৪ হাজার মোটর গাড়ি বিক্রি হয়েছে।