চীনে ক্ষুদ্রঋণের প্রশিক্ষণ দেবে আইএনএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে ক্ষুদ্রঋণের ওপর প্রশিক্ষণ দেবে বাংলাদেশি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব মাইক্রোফিন্যান্স (আইএনএম)।এ ব্যাপারে চীনের বেইজিংয়ে লাং ফাং সিটি ওয়ানজিনহে ক্রেডিট গ্যারান্টি কোম্পানি লিমিটেডের সঙ্গে সম্প্রতি আইএনএমের একটি চুক্তি হয়েছে।চুক্তিতে সই করেন আইএনএমের নির্বাহী পরিচালক এম এ বাকী খলীলী এবং লাং ফাং সিটি ওয়ানজিনহে ক্রেডিট গ্যারান্টি কোম্পানির প্রেসিডেন্ট ও পরিচালক ইয়ংহাই রেন। চুক্তি অনুযায়ী চীনে ক্ষুদ্রঋণসংক্রান্ত প্রশিক্ষণে আইএনএম প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে।চুক্তি স্বাক্ষরের সময় আইএনএম পর্ষদের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম নূর-উন-নবী, প্রশিক্ষণ ও পরিচালনা পরিচালক মো. মোসলেহ উদ্দিন সাদেক এবং ওয়ানজিনহের জনসংযোগ পরিচালক লি সুয়েহ উপস্থিত ছিলেন।এই চুক্তির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে আগামী দিনে উভয় দেশই উপকৃত হবে বলে আশাবাদী আইএনএম। বিজ্ঞপ্তি।